জাতীয়
ছবি: সংগৃহীত

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ভাড়ায় ছাড় চালু হচ্ছে মেট্রোরেলে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মেট্রোরেলে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এসব যাত্রী একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা নিতে পারবেন।

অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ কার্ডধারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ভাড়ার ছাড় পাবেন।

ডিএমটিসিএল জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

মতামত দিন