ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ, শিগগিরই মুক্তির নির্দেশ।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের চার কারাবন্দির সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিবেচনায় এবং ঈদের আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে চারজন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হবে।
মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন জেলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন। সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
এবারের ঈদ উপলক্ষে এটি সরকারের একটি নিয়মিত মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন