জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন কিশোরের।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। তারা সবাই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

রোববার (২৪ মে) দুপুরের আগে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোররা হলো তাকবির, লিমন ও সায়মন। তারা একই মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ঢাকায় নেওয়ার পথে আরেকজনেরও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ নেমে আসে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন