অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজার আদালত এলাকায় গুলি, আহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৪ মে) দুপুরের দিকে আদালত এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে যান। শুনানি শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন