ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি।
ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামীকাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। রোববার (২৪ মে) বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, এই সাত দিন বন্দরে পণ্য লোড-আনলোডসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ১ জুন থেকে সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসবে।
তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত চলবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সৈয়দ মোর্তজা হোসেন। এদিকে কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটির বাইরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে এবং ব্যবসায়ীরা চাইলে শুল্ক দিয়ে পণ্য খালাস নিতে পারবেন।
মতামত দিন