ঈদযাত্রায় সোমবার থেকে অতিরিক্ত ১০ ট্রেন, চলবে বিশেষ রুটে।
ঈদুল আজহার যাত্রার চাপ সামলাতে সোমবার (২৫ মে) থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন মাঠে নামাচ্ছে রেলওয়ে। রোববার (২৪ মে) সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম নিজে দুটি ট্রেনে উঠে পরিস্থিতি দেখে সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশেষ ট্রেনগুলো চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে। চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। শোলাকিয়া স্পেশাল ট্রেন শুধু ঈদের দিন কিশোরগঞ্জ রুটে যাত্রী পরিবহন করবে। পার্বতীপুর স্পেশাল ট্রেন ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে।
স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাদে যাত্রা ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারিও বাড়ানো হয়েছে।
মতামত দিন