অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৪.৫৬ বিলিয়ন ডলারে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বৈদেশিক মুদ্রার মজুদ আরও একটু বাড়ল। ২৩ মে পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন বা প্রায় ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। গত ২১ মে গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ দুদিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভ বেড়েছে।

উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে বিপিএম-৬ পদ্ধতিতে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ পদ্ধতি।

মতামত দিন