জাতীয়
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনে শেষ হবে, আজই চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আর দীর্ঘায়িত হবে না। আজ রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আজই মামলার চার্জশিট দেওয়া হবে এবং ঈদের ছুটির মধ্যেও স্পেশাল কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার শেষ করা হবে।

আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় সরকার বিশ্বাসী, তবে সেই স্বাধীনতা যদি সমাজের শান্তি ও মানুষের সম্মান নষ্ট করে, তা বরদাশত করা হবে না। সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

সমাজে অপসংস্কৃতির অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আকাশ সংস্কৃতির প্রভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে এবং এ বিষয়ে সরকারের সহ্যের সীমা পেরিয়ে গেছে — এখানে এক চুলও ছাড় দেওয়া হবে না।

এছাড়া ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মতামত দিন