আবহাওয়া
ছবি: সংগৃহীত

রংপুর-ময়মনসিংহ-সিলেটে ভারি বর্ষণের পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে মিশ্র আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা, অন্যদিকে দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলমান থাকবে।

পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও রাতের বেলা সামান্য শীতলতার অনুভূতি মিলতে পারে।

মতামত দিন