পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪।
রোববার ভোরে পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটার চমন ফটক এলাকায় সেনা সদস্যবাহী ট্রেনকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরকভর্তি একটি গাড়ি সরাসরি ট্রেনের বগিতে ধাক্কা দিলে প্রচণ্ড বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়।
ধ্বংসযজ্ঞের ছাপ ছড়িয়ে পড়ে চারপাশে। আশপাশে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি গাড়ি বিধ্বস্ত হয়, কাছের ভবনগুলোর জানালার কাচ চুরমার হয়ে যায়। হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করে সব চিকিৎসক ও নার্সকে অবিলম্বে কর্মস্থলে ডেকে পাঠানো হয়।
পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা। পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা স্টেশনেই আটকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ করেছে, যাতে উদ্ধার কাজে কোনো বাধা না আসে।

মতামত দিন