রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাই ও সুনামগঞ্জে মানববন্ধন।
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার ও নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শনিবার (২৩ মে) ঢাকার ধামরাই ও সুনামগঞ্জে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও সুজনের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
ধামরাই উপজেলা চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের অভাবেই দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে চলেছে। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ করা হয়।
উভয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' স্লোগানে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
মতামত দিন