জাতীয়
ছবি: সংগৃহীত

৪৭ বছর পর ত্রিশালের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৪৭ বছর পর আবার জেগে উঠছে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল। শনিবার (২৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দরিরামপুর ধরার খাল বা বৈলর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এই খালের সাথে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক স্মৃতি। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে খালটি খনন করিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা খালটি এবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন।

মতামত দিন