আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

এনপিটি সম্মেলন ব্যর্থতায় শেষ, হতাশ জাতিসংঘ মহাসচিব।

নিজেস্ব প্রতিবেদক:

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলন কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থতাকে বিশ্বকে নিরাপদ করার একটি হারানো সুযোগ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে গুতেরেস বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণকে তিনি স্বাগত জানালেও সম্মেলনটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। আন্তর্জাতিক নিরাপত্তা যখন গভীর হুমকির মুখে, তখন এই ব্যর্থতা বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করেন তিনি।

গুতেরেস সব দেশকে উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়াকে জাতিসংঘের সর্বোচ্চ অগ্রাধিকার বলে পুনরায় উল্লেখ করেন।

মতামত দিন