যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল কাভার্ডভ্যান।
যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
খুলনা থেকে যশোরগামী কাভার্ডভ্যানটি পাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। গুরুতর আহত আনোর আলীকে (৭০) হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। আহত সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে আছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

মতামত দিন