জাতীয়
ছবি: সংগৃহীত

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল, কঠোর হুঁশিয়ারি বিআরটিএর।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদযাত্রার মৌসুমে ক্লান্ত চালকদের হাতে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ছে — এই বাস্তবতায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৩ মে) সদর কার্যালয় থেকে জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটানা দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে ক্লান্তি ও ঝিমুনি বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে।

মোটরযান আইন অনুযায়ী, কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর কমপক্ষে আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা চালানো যাবে। দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করা যাবে না।

এই নিয়ম না মানলে চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে সতর্ক করেছে বিআরটিএ। মালিক ও চালক উভয়কেই নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন