রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে: আইনমন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদনের (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতের রায়ের পর পেপার বুক তৈরি করতেই অনেক সময় চলে যায়, এতে চূড়ান্ত রায় পেতে দেরি হয়। এই প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মতামত দিন