অপরাধ
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, আগামীকাল চার্জশিট।

নিজেস্ব প্রতিবেদক:

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তদন্তে বড় অগ্রগতি এলো। ডিএনএ পরীক্ষা শেষ হয়েছে এবং আজ শনিবার (২৩ মে) রিপোর্ট হাতে পেলে আগামীকাল রোববারের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

গত ১৯ মে পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। আসামি করা হয় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত বুধবার (২০ মে) আদালতে তোলা হলে সোহেল রানা নিজেই দোষ স্বীকার করে জবানবন্দি দেন। জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতামত দিন