ঈদের দুই দিন আগেই যমুনা সেতুতে যানবাহনের চাপ,টোল আদায় ৩ কোটি টাকা।
ঈদুল আজহার ছুটি শুরুর আগেই ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬টি যানবাহন পারাপার হয়েছে।
এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে পার হয়েছে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন, টোল আদায় ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী লেনে পার হয়েছে ১৬ হাজার ১০৭টি যানবাহন, টোল আদায় ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথসহ মোট ১৮টি বুথে টোল আদায় করা হবে। সেতুর ওপর প্রতি ৩০০ মিটার পরপর সিগন্যালম্যান মোতায়েন থাকবে। পাশাপাশি যানজট ও দুর্ঘটনা রোধে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।
মতামত দিন