জাতীয়
ছবি: সংগৃহীত

দেশীয় ইলেকট্রিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশেই তৈরি বৈদ্যুতিক গাড়ি নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন তিনি।

একটি এসইউভি ও একটি কাভার্ড ভ্যান নিজে স্টিয়ারিং ধরে চালান প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠানটি দেশের প্রথম ইলেকট্রিক গাড়ি নির্মাতা বলে জানানো হয়। গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত, জ্বালানি তেলের প্রয়োজন নেই এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। এসইউভি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে, আর ট্রাক ও ভ্যান চলে প্রায় ২০০ কিলোমিটার।

পরিদর্শন শেষে নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে গাড়ির বাজারজাতকরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তিনি আশ্বস্ত করেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশের উপকারে আসলে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

নির্মাতারা জানান, কাঁচামালে শুল্ক সুবিধা পেলে আরও কম দামে গাড়ি বাজারে আনা সম্ভব। ইউরোপীয় মান বজায় রেখে তৈরি হওয়ায় শিগগিরই বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

মতামত দিন