অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় খেলার ছলে শিশুটিকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় বলে স্থানীয়রা জানান।

অভিযুক্তরা হলো একই এলাকার হিরো ও সোহেল।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাতে ঘটনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হিরোকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপর অভিযুক্ত সোহেল এখনো পলাতক।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি এখন শান্ত এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন