দেশের বাজারে দাম কমলো স্বর্ণের।
ঈদুল আজহার আগে স্বর্ণ কিনতে চাওয়া ক্রেতাদের জন্য সুখবর। দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা ভরিতে বিক্রি হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে আসায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২১ মে একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মতামত দিন