ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সরকারি উদ্যোগে আর কোনো টেক্সটাইল মিল বা শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হবে না: বাণিজ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি উদ্যোগে আর কোনো টেক্সটাইল মিল বা শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার (২৩ মে) ফার্মগেটে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, এই খাতে এখন থেকে বেসরকারি উদ্যোগকেই এগিয়ে নেওয়া হবে।

মন্ত্রী জানান, নতুন প্রতিষ্ঠান না গড়ে বরং যা আছে তা আধুনিক করার দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে। বৈশ্বিক বাজার ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এবং কলেজগুলোকে সরাসরি বেসরকারি খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মতামত দিন