প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমাকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ।
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এলো। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়েছে, পাটওয়ারীর সেই বক্তব্য ছিল অসত্য, আপত্তিকর এবং দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানার মতো। এর জেরে কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে পাটওয়ারীকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না এলে সরাসরি আদালতে যাওয়ার কথা জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী।
নোটিশ পাঠানোর বিষয়টি নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আজিজুল হক খান।
মতামত দিন