জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের আগেই বিদ্যুৎ বিল দিন, জরিমানা এড়ান—পল্লী বিদ্যুতের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার ছুটি শুরুর আগেই বিদ্যুৎ বিল পরিশোধ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। আজ শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকায় গ্রাহকেরা সরাসরি বিদ্যুৎ অফিস বা ব্যাংকে গিয়ে বিল মেটাতে পারবেন। আজকের মধ্যে বিল দিলে কোনো বিলম্ব মাশুল বা জরিমানা গুনতে হবে না। তবে এই সুযোগ হাতছাড়া হলে পরের মাসের বিলের সঙ্গে নিয়ম অনুযায়ী লেট পেমেন্ট চার্জ যুক্ত হয়ে যাবে।

ঈদের আনন্দে যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঝামেলা না আসে, সেজন্য সময়মতো বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন