কড়াইল ও খিলক্ষেতে ডিএনসির অভিযান, শিশা ও গাঁজাসহ গ্রেপ্তার ৬।
রাজধানীর কড়াইল বস্তি ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিশা সামগ্রী ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।
ডিএনসি জানায়, ২১ মে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে শুক্রবার (২২ মে) বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ডিএনসির পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ।
প্রথম অভিযানটি চালানো হয় বনানীর কড়াইল বস্তির বিটিসিএল কলোনি এলাকায়। সেখানে একটি ঘরে তল্লাশি চালিয়ে শিশা সামগ্রী, হুক্কা সেট, কয়লা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়, তবে একজন পালিয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে খিলক্ষেত এলাকায় পৃথক অভিযানে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, জব্দকৃত সব আলামত আইনি প্রক্রিয়ায় রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। রাজধানীতে অবৈধ শিশা ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন