জাতীয়
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের স্বপন মুন্ডা।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় দুজনই নিজ নিজ কাজে মাঠে ছিলেন। তালেব মিয়া জমিতে ধান কাটছিলেন এবং স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। বজ্রপাতজনিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন