জাবিতে ২৫ দিনের ছুটি শুরু, ঈদ ও গ্রীষ্মকালীন বিরতিতে শিক্ষার্থীরা।
নিজেস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে টানা দীর্ঘ ছুটি। গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) থেকে এই ছুটিতে যাচ্ছে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এ ছুটি চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এর মধ্যে শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের বিরতি। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস কার্যক্রম বন্ধ থাকবে ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত, ফলে তারা মোট ১৬ দিনের ছুটি ভোগ করবেন।
দীর্ঘ এই ছুটির সময় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ঈদ ও গ্রীষ্মকালীন বিরতিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ইতোমধ্যে হল ত্যাগ করতে শুরু করেছেন।
ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী আবারও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
মতামত দিন