ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে ঈদের ছুটি ঘোষণা, এক সপ্তাহ বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা এক সপ্তাহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে এই সময়েও পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন জানায়, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পরই এই ছুটি নির্ধারণ করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ সময় বন্দরের ভেতরে থাকা ওয়্যারহাউস ও লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।

সবকিছু স্বাভাবিকভাবে আবার শুরু হবে ১ জুন থেকে। অন্যদিকে ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে প্রতিদিনের মতোই, ফলে যাত্রী পারাপার অব্যাহত থাকবে নির্বিঘ্নে।

মতামত দিন