হামলার পর থানায় গিয়েও মামলা নিতে না নেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের।
নিজেস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে হামলার শিকার হওয়ার পর আইনি সহায়তা চাইতে থানায় গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার জুমার নামাজের পর তার ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন লেখেন, বিচার পাওয়ার আশায় থানায় গেলেও পুলিশ তার মামলা নিচ্ছে না।
এর আগে ঝিনাইদহে নামাজ শেষে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় তার ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মতামত দিন