রাজনীতি
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার জেরে এবার ঢাকায় রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে রাজধানীতে দলটির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে হামলাকারীদের বিচার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেন এনসিপির শীর্ষ নেতারাও। মিছিলে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী। এ সময় তারা হামলার ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম ছুড়ে মারার পাশাপাশি হামলা চালায়।

হঠাৎ হামলায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।

মতামত দিন