ধানমন্ডিতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আটক।
নিজেস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে মাঠে নামার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে গিয়ে আটক হন ২৬ জন। এর মধ্যে শুধু ধানমন্ডি থেকেই আটক হয়েছেন ২৩ জন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি জিসানুল হক জানান, একত্র হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের আটক করা হয়েছে। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এই নেতাকর্মীরা বড় মিছিল বের করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। আজকের কর্মসূচিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার কথাও ছিল বলে তিনি জানান। আটকদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই চলছে।
মতামত দিন