অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত,ছিনতাইকারী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য্য। শুক্রবার দুপুরে সিলেটের কোতোয়ালী থানা ও কিনব্রিজের মাঝামাঝি এলাকায় একজন ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি।

হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি।

র‌্যাব-৯ জানায়, দুপুরে কোতোয়ালী থানা পুলিশ একজন ছিনতাইকারীকে ধাওয়া করলে সে পালানোর চেষ্টা করে। ইমন আচার্য্য তাকে আটকাতে সামনে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত ইমনকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

হামলার পরপরই ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত ছোরাটিও। বর্তমানে তাকে কোতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে।

মতামত দিন