রাজনীতি
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর 'মধ্যযুগীয়' মন্তব্যের প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে 'মধ্যযুগীয়' বলে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রসূল (সা.)-এর বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করেছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের নীতিনির্ধারকরা একদিকে 'মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা' ও 'শরীয়াবিরোধী আইন না করার' প্রতিশ্রুতি দেন, অন্যদিকে ইসলামী শরীয়াকে 'মধ্যযুগীয়' বলে উড়িয়ে দেন — এটি চরম দ্বিচারিতা।

জামায়াত সেক্রেটারি বলেন, এই মন্তব্য দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

মতামত দিন