আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কিউবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও হুমকি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:


কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার (২১ মে) চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, কিউবার বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ ও হুমকি বন্ধ করতে হবে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, কিউবার ওপর নিষেধাজ্ঞা আর বিচারিক চাপ প্রয়োগ বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের। মতবিরোধ হলেই বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া আর চলতে পারে না।

৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ পুরনো — ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই মামলা। তখন তিনি ছিলেন কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র আগ্রহী হলেও বর্তমান কিউবান নেতৃত্বের চরিত্র বিবেচনায় সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। রুবিওর ভাষায়, কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় পৃষ্ঠপোষক।

সূত্র : বিবিসি

মতামত দিন