হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ পারাপার।
নিজেস্ব প্রতিবেদক:
আঞ্চলিক উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালি সচল রাখার কৃতিত্ব নিজেদের বলে দাবি করছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের অনুমতি ও তত্ত্বাবধানে ৩৫টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।
এর মধ্যে তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ রয়েছে। শুক্রবার আল-জাজিরা এ তথ্য প্রকাশ করে।
আগের দিনও আইআরজিসি একই ধরনের দাবি করেছিল — তখন সংখ্যাটি ছিল ৩১টি। ধারাবাহিকভাবে এই তথ্য প্রকাশ করে বাহিনীটি বোঝাতে চাইছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের এই পথে তাদের কর্তৃত্ব অটুট।

মতামত দিন