সিলেট বিভাগে হামে আরও ৫ শিশুর মৃত্যু।
সিলেট বিভাগে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন করে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জের ৫ মাস বয়সী রাইসা, সুনামগঞ্জের ছাতকের ৬ বছর বয়সী আলী আফসান, দিরাইয়ের ১০ মাস বয়সী মুসলিমা, সুনামগঞ্জ সদরের ৪ বছরের শামিমা এবং সিলেট সদরের ১ বছর ২ মাস বয়সী রাশেদ আহমেদ।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭৪ জন। সবচেয়ে বেশি রোগী রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে — ৮০ জন। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫৫ জন ভর্তি আছেন।
মতামত দিন