আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ সিরিয়ার দেরায় ইসরায়েলি গোলাবর্ষণ।

নিজেস্ব প্রতিবেদক:

আবারও সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল। শুক্রবার ভোরে দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলের ইয়ারমুক বেসিন এলাকায় গোলাবর্ষণ করা হয়।

মারিয়া ও আবদিন গ্রামের মাঝামাঝি কৃষিজমি ও বনাঞ্চলে এ গোলা আঘাত হানে বলে সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা ক্রমেই বাড়ছে। স্থানীয় সূত্র বলছে, প্রায় প্রতিদিনই তল্লাশি, চেকপোস্ট বসানো আর সাধারণ মানুষ আটকের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের পরপরই ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যত বাতিল ঘোষণা করে বাফার জোনে সেনা মোতায়েন করে।

নতুন সিরীয় প্রশাসন এখনো সরাসরি সংঘাতে যায়নি। তবে ইসরায়েলের হামলা থামেনি — বরং বেসামরিক এলাকা থেকে শুরু করে সামরিক স্থাপনা পর্যন্ত একের পর এক আঘাত আসছে।

মতামত দিন