জাতীয়
ছবি: সংগৃহীত

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা, ৭ কিলোমিটার যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে যমুনা সেতুর ওপর একের পর এক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৭ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতির সল্লা পর্যন্ত আটকে পড়েছেন ঘরমুখো হাজারো যাত্রী।

যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। এরই মধ্যে ভোররাতে দুটি গাড়ি দুর্ঘটনায় পড়লে উদ্ধারকাজের সময় ঢাকামুখী লেনে দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টায় আরেকটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন