নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে মুখ খুললেন হাসনাত-সারজিস।
ঝিনাইদহে ফের হামলার মুখে পড়লেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার দুপুরে পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিশৃঙ্খলা।
নিজের ফেসবুক পোস্টে পাটওয়ারী জানান, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল ছোড়ে, পরে হকিস্টিক দিয়ে হামলা করে। এতে তিনজনের মাথা ফেটে যায়, আহত হন আরও কয়েকজন। তাকে ও এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকেও কিল-ঘুষি মারা হয় বলে তিনি দাবি করেন। হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
এনসিপি নেতা সারজিস আলম ও এমপি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন। পাটওয়ারী জানান, তারা বর্তমানে থানায় অবস্থান করে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে থানার সামনেও পুনরায় হামলার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।

মতামত দিন