শিশু রামিসা হত্যার বিচার চেয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ।
মিরপুরে আরেকটি নৃশংস শিশু হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিচারের দাবিতে রাস্তায় নামে।
গত ১৯ মে সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য — শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়, এরপর মরদেহ গুম করার চেষ্টা করা হয়। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা বলছেন, ৭ দিনের বিচার নয়, ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। তাদের ক্ষোভ বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার বিরুদ্ধেও — এই ঢিলেমির সুযোগেই বারবার এমন নৃশংসতা ঘটছে বলে মনে করছেন তারা। বৃহস্পতিবার রাতেও একই স্থানে বিক্ষোভ হয়েছিল।
মতামত দিন