আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে রওনা দেবেন তিনি।
দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে গিয়ে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় বিরতির পর বিকেল ৩টায় নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি।

মতামত দিন