জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলে ৭ দিনের নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত—মোট সাত দিন—মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের মহাসচিব সাইফুল আলম সংশ্লিষ্ট ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানান।

চিঠিতে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন মহাসড়কে এসব ভারী যান চলাচল সীমিত থাকবে।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরি পণ্যবাহী যানবাহন। এর মধ্যে রয়েছে পশুবাহী ট্রাক, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি পরিবহনকারী যানবাহন।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, ফিরতি পথে পণ্যবাহী যানবাহনে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না এবং এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

মতামত দিন