অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপি কার্যালয়ের ভেতরে গুলিবর্ষণ, দুইজন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীর লবণচরা থানার জলমা ইউনিয়নে একটি বিএনপি কার্যালয়ের ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন স্থানীয় যুবদল কর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পরপরই আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হামলার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মতামত দিন