আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দিল্লিতে জরুরি বৈঠক, মন্ত্রিসভাকে গুরুত্বপূর্ণ নির্দেশ মোদির।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার (২১ মে) জরুরি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি এবং এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি, কৃষি খাত, লজিস্টিক ব্যবস্থা এবং বিমান ও নৌপরিবহণে সম্ভাব্য প্রভাব।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের অগ্রগতি, নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু দিকনির্দেশনাও দেওয়া হতে পারে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এনডিএ জোটের নির্বাচনী সাফল্য এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও পরোক্ষভাবে আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে চলমান জল্পনাও বৈঠক ঘিরে আরও জোরদার হয়েছে। ফলে দিল্লির এই বৈঠককে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে বাড়তি নজর তৈরি হয়েছে।

মতামত দিন