আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, এ ধরনের আবহাওয়ার প্রভাব শুধু এক দিনের জন্য সীমিত নাও থাকতে পারে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় নদীপথে চলাচলকারী যাত্রী ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন