খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

চোট নিয়ে খেলই ক্লাবকে শিরোপা জেতালেন মার্টিনেজ।

নিজেস্ব প্রতিবেদক:

ইস্তাম্বুলে ফাইনাল ম্যাচ ঘিরে নাটকীয়তার শেষ ছিল না। অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য রাতটা শুরুই হয়েছিল অস্বস্তি নিয়ে।

ওয়ার্ম-আপের সময়ই আঙুলে আঘাত পান তিনি। তবে সেই ব্যথাকে পাশে রেখেই তিনি মাঠে নামেন।

ম্যাচে শুরু থেকেই চাপ সামলাতে দেখা যায় তাকে। হাতের সমস্যার কারণে কিছু সময় অস্বস্তি থাকলেও পোস্টের নিচে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন তিনি। তার দৃঢ়তায় প্রতিপক্ষ ফ্রাইবার্গ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

শেষ পর্যন্ত ম্যাচে অ্যাস্টন ভিলা ৩–০ ব্যবধানে জয় তুলে নেয়। ইউরি তিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলেই আসে বড় জয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর কোনো বড় ইউরোপীয় ট্রফি জেতে ইংলিশ ক্লাবটি।

ম্যাচ শেষে মার্টিনেজ জানান, ওয়ার্ম-আপেই আঙুলে আঘাত পান তিনি এবং পুরো ম্যাচ জুড়েই ব্যথা অনুভব করেছেন। তবে দলের জন্য খেলাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

শেষ বাঁশির পর তিনি আর ব্যথার কথা ভাবেননি। সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দেন, গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের অভিবাদন জানান এবং কোচ উনাই এমেরির সঙ্গেও আনন্দ ভাগ করে নেন।

ক্যারিয়ারের বড় ম্যাচগুলোতে বারবার নিজেকে প্রমাণ করা এই গোলরক্ষকের জন্য আরেকটি স্মরণীয় রাত হয়ে থাকল এটি।

মতামত দিন