আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে আমি যা চাই, নেতানিয়াহু তা-ই করবে: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও অবস্থান নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ইস্যুতে তিনি যা চান, নেতানিয়াহু তা-ই করবেন।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তিনি নেতানিয়াহুকে কী বার্তা দিয়েছেন। জবাবে তিনি বলেন, নেতানিয়াহু ভালো মানুষ এবং তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প আরও বলেন, “আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।”

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তাড়াহুড়ো নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে সময় নিয়ে এগোতে চান তিনি।

এদিকে হরমুজ প্রণালি খোলা রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত থাকলেও নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি তিনি।

সূত্র অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে ইরানের ওপর একটি সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মতামত দিন