রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাবি ছাত্রদল নেতা হামিমের ওপর থাকা সাংগঠনিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ওপর দেওয়া সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। আড়াই মাস পর তার ওপর থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের অব্যাহতি প্রত্যাহার করে নেওয়ায় এখন থেকে তিনি আবারও সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবেন।

এর আগে গত ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।

মতামত দিন