জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৭ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণে অনীহা, সচেতনতার ঘাটতি এবং সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় থাকতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে।

মতামত দিন