আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান, উত্তেজনা ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক বার্তা পর্যালোচনা করছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের দেওয়া প্রস্তাব ও অবস্থান গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্রের জবাব তারা হাতে পেয়েছে এবং সেটি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি জানান, চলমান সংকট নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিতে পারে। তার ভাষায়, প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তেহরান কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও চাপ বা হুমকির মুখে কোনো ধরনের নতি স্বীকার করবে না।

এদিকে ইরানকে ঘিরে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মতামত দিন